Dhaka Mail Logo

বিনোদন

মামুনুর রশীদের অজানা গল্প

বিনোদন ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

মঞ্চ ও টিভি নাটকের খ্যাতিমান ব্যক্তিত্ব মামুনুর রশীদ। ছাত্রজীবন থেকে নাটকের সঙ্গে যুক্ত তিনি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম অগ্রপথিক। প্রতিষ্ঠা করেন আরণ্যক নাট্যদল। 

অসংখ্য টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন মামুনুর রশীদ। অভিনেতা হিসেবেও করেছেন খ্যাতি অর্জন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অংশগ্রহণ করেছেন মহান মুক্তিযুদ্ধে। নাট্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদকসহ বহু পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

দীর্ঘ ক্যারিয়ারে অনেক ঘটনা ও অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, কাঠখড় পুড়িয়েছেন মামুনুর রশীদ। সেসব অনেক গল্প অজানা। সেই গল্পগুলো এবার জানতে পারবেন দর্শকরা। সম্প্রতি ধারণকৃত মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে জীবনের অজানা গল্প বলেছেন তিনি। সহশিল্পী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরাও তার সম্পর্কে বলেছেন। 

আগামীকাল ২৫ সেপ্টেম্বর রাত ৯ টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

আরআর