Dhaka Mail Logo

বিনোদন

ফের বাবা-মা হলেন দীপিকা ও রণবীর 

বিনোদন ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম

দ্বিতীয়বার মা-বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতির সুখবরটি জানিয়েছেন তারকা দম্পতি। 

ইনস্ট্রগ্রামে নবজাতকের পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘কন্যাসন্তানকে স্বাগতম’।
 
কন্যাসন্তানের মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন দীপিকা ও রণবীর। 

image

এর আগে গত ১৯ এপ্রিল যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেই ঘোষণায় তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ছিল গর্ভধারণ পরীক্ষার ফল। একই পোস্টে তারা জানিয়েছিলেন, তাদের পরিবারে আসছে নতুন অতিথি।

ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের প্রথম কন্যা সন্তানের মা-বাবা হয়েছিলেন এই তারকা জুটি। 

উল্লেখ্য, গেল মাসে অন্তঃসত্ত্বা অবস্থায় শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার শুটিং শেষ করেছেন দীপিকা। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এ ছবিতে শাহরুখ ও দীপিকার ছাড়া আরও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জিসহ একঝাঁক তারকা।

ইএইচ/