Dhaka Mail Logo

বিনোদন

অভিনেতা-সংগীতশিল্পী মুকুল জামিল আর নেই

বিনোদন ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

অভিনেতা ও সংগীত শিল্পী মুকুল জামিল আর নেই। গতকাল রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। সামজিক মাধ্যমে বিনোদন অঙ্গনের অনেকে খবরটি জানিয়েছেন। 

কণ্ঠশিল্পী ইমন খান নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘অভিনেতা মুকুল জামিল ভাই গতকাল রাতে স্ট্রোক করে না ফেরার দেশে চলে গেছেন | দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক, শান্তিতে রাখুক |’

এদিকে মুকুল জামিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উনার প্রয়াণে আমরা গভীর শোকাহত।’

বোনের হাত ধরে সংগীতের শুরু মুকুল জামিলের। ৩০ টির বেশি মিক্স অ্যালবাম রয়েছে তার।  ‘আমি তো এমনই’ নামের একটি একক অ্যালবামও রয়েছে। তার গানের মধ্যে উল্লেখযোগ্য ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’। গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে মুকুল জামিলকে। এরমধ্যে ‘ওয়েডিং বেলস’, ‘আমানুষ’ ও ‘ছাত্রী বউ’ উল্লেখযোগ্য। 

আরআর