বিনোদন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
জাপানের টোকিও শহরের কাবুকিচো এলাকার একটি অ্যাপার্টমেন্টে থেকে পর্নতারকার হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার তার আকস্মিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ এখনও মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে না জানালেও সোশ্যাল মিডিয়ায় হানার আত্মহত্যার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
তদন্তের প্রাথমিক তথ্য অনুসারে, যে ফ্ল্যাট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি শিজো তাইরা নামের এক প্রভাবশালী ব্যক্তির। তিনি শিজো কাবুকিচোর বিখ্যাত ‘এলিস কালেকশন’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মী।
নিহতের ঘনিষ্ঠ সূত্র জানা গেছে, গত জুন মাস থেকে হানা ও শিজোর সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসতে শুরু করে। সে সময় হঠাৎ করে কাজ থেকে বিরতি নেন হানা। সেই সময় গণমাধ্যম কাছে তিনি দাবি করেছিলেন, এক সড়ক দুর্ঘটনায় তাঁর মুখ ও চোয়ালে গুরুতর আঘাত লেগেছে। তবে পরবর্তী সময়ে ফাঁস হওয়া তথ্য ও নথিপত্রের দাবি ভিন্ন। অভিযোগ উঠেছে, হানা গাড়িতে ওঠার সময় শিজো হঠাৎ গাড়ি চালিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া নথিতে মারধর ও চুরির ঘটনা মীমাংসার কাগজপত্র পাওয়া গেছে। এমনকি শিজোর একটি ক্ষমা চাওয়ার চিঠিও সামনে এসেছে।
গত শনিবার মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে ছিলেন সাকিতো নামের এক হোস্ট ক্লাব মালিক ও ফাইটার। তিনি প্রথম খবরটি পান এবং পুলিশকে জানান। সাকিতো যখন শিজোকে ফোন করে হানার মৃত্যুর খবর দেন, তখন শিজো জানান— তাঁর একটি মিটিং আছে। তার পৌঁছাতে দুই ঘণ্টা দেরি হবে।
সাকিতো জানান, শিজোর সঙ্গে সম্পর্ক নিয়ে হানার কষ্টের শেষ ছিল না। তিনি প্রায় সাকিতোর কাছে কষ্টের কথা বলতেন।
২০২৪ সালের মে মাসে এস ওয়ান লেবেলের মাধ্যমে পর্ন ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন হানা কুরাকি। বয়স্কদের ভিডিওর পাশাপাশি আলোকচিত্র হিসেবে নাম কুড়িয়েছেন তিনি। চলতি বছর তাইওয়ান অ্যাডাল্ট এক্সপোতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
ইএইচ/