বিনোদন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পিএম
বিয়ে করেছেন উপস্থাপিকা ও মডেল ইশরাত পায়েল। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন। সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের ছবি প্রকাশ করে জানিয়েছেন সুখবর।
নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন ইশরাত পায়েল। যেখানে তাকে দেখা গেছে লাল টুকটুকে কণের সাজে। সঙ্গে বর। ক্যাপশনে লিখেছেন, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সাথে আমার বিয়ে হয়েছে।

একসঙ্গে জীবন কাটানোকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে পায়েল লিখেছেন, এখনকার সময় বিয়ে করে সুখে থাকা চেয়ে, শেষ পর্যন্ত একসাথে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসাথে টিকে থাকতে পারি।
জানা গেছে, পায়েলের স্বামী আল আমিন যুক্তরাষ্ট্র প্রবাসী। পেশায় ব্যবসায়ী। অনেক দিন ধরেই ট্রাম্পের দেশটিতে আছেন তিনি। এদিকে কবে বিয়ের পিঁড়িতে বসেছেন ইশরাত পায়েল কৌতূহল অনেকের মাঝে। মন্তব্যের ঘরে জবাব দিয়েছেন এ উপস্থাপিকা। লিখেছেন, বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চায় সারাজীবন টিকে যাবে আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।

অনেকদিন ধরে উপস্থাপনার সঙ্গে যুক্ত ইশরাত পায়েল। ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’, ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২’সহ অসংখ্য বিশাল পরিসরের অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন তিনি।
আরআর