Dhaka Mail Logo

বিনোদন

বিয়ে করছেন মিমি, পাত্রের ছবি ফাঁস! 

বিনোদন ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নেটিজেনদের কৌতূহল ছিল দেখার মতো। সমবয়সী তারকারা যেখানে সন্তানের মা সেখানে দুষ্টু কোকিল বিয়ের পিঁড়িতেই বসছেন না! কবে বিয়ে করছেন— এমন প্রশ্ন শুনতে হয়েছে অসংখ্যবার। এবার সব জল্পনার অবসান। গুঞ্জন উঠেছে, আগামী ডিসেম্বরে ঘর বাঁধছেন বাপি বাড়ি যার নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে পাত্রের ঠিকুজি-গোষ্ঠী। মিডিয়ার কেউ নন তিনি। দেশটির নৌবাহিনীর এক বড় কর্মকর্তা। নাম সিদ্ধার্থ। খবর রটতেই সরগরম সোশ্যাল মিডিয়া। তবে পাত্র-পাত্রী এখনও কুলুপ এঁটে আছেন। 

mimi

এদিকে খবর ছড়িয়েছে মিমি-সিদ্ধার্থ মুখ বন্ধ রাখলেও কাজ ঠিকই চালিয়ে যাচ্ছেন। বিয়ের কেনাকাটা চলছে পুরোদমে। কেননা ডিসেম্বরেই বাজতে চলেছে সানাই। দাওয়াত পর্বও নাকি শুরু হয়ে গেছে। জোর কদমে বিলি করা হচ্ছে নিমন্ত্রণ পত্র।

এদিকে মিমির বিয়ের গুঞ্জন আরও উসকে দিয়েছে কয়েকটি ছবি। যেখানে এক ফ্রেমে দেখা গেছে সিদ্ধার্থও নায়িকাকে। প্রেমিকের সঙ্গে হাসিমুখে ধরা দিয়েছেন দুষ্টু ককিল। শোনা যাচ্ছে, বিয়ের ভেন্যু হিসেবে তাদের পছন্দের তালিকায় রয়েছে কালিম্পং। 

image-728060-1697101104_20260621_131704412

মিমিকে সবশেষ দেখা গেছে ওয়েব কন্টেন্ট কুইনসে। মারকাটারি মুডে ছিলেন নায়িকা। এতে আরও দেখা গেছে জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল দে, অর্ণ মুখোপাধ্যায়, দুর্বার শর্মাকে। 

আরআর