Dhaka Mail Logo

বিনোদন

শিলা থেকে চামেলিতে মাতিয়েছেন, ক্যাটরিনাকেই শুনতে হয়েছিল ‘নাচে জিরো’

বিনোদন ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

সৌন্দর্য দিয়ে বলিউডে নজর কাড়েন ক্যাটরিনা কাইফ। একের পর এক সিনেমায় আসতে থাকে সাফল্য। তবুও জিরো বলে কটাক্ষ হজম করতে হয়েছে। আর যাই হোক নাচ হবে না অপবাদও শুনতে হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছেও এ তথ্য।

সম্প্রতি এক পডকাস্টে যান বলিউড কোরিওগ্রাফার ফারাহ খান। সেখানেই ক্যাটরিনার প্রসঙ্গ উঠে আসে। তিনি এবং কোরিওগ্রাফার বস্কো জানান, এক ড্যান্স কোরিওগ্রাফার নাচ নিয়ে এভাবেই অপমান করেছিলেন ক্যাটরিনাকে। যদিও পরে শিলা কী জাওয়ানি গানে নেচে প্রমাণ করেন কোমরের দুলুনিতে তিনিও ফেলনা নন।

shila

শিলা গানটি ফারাহর কোরিওগ্রাফিতে হয়েছিল। সে অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, ‘শিলা কী জাওয়ানি’ ছিল তাঁর কোরিয়োগ্রাফ করা নাচের গানগুলর মধ্যে সবচেয়ে কম খরচে তৈরি। মাত্র ১০ জন ছেলে এবং ক্যাটরিনাকে নিয়ে গানটির শুটিং করেছিলেন তিনি। বস্কো বলেন, “‘শিলা কী জাওয়ানি’ ক্যাটরিনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।”

ক্যাটরিনা যে নাচতেও পারেন তা জানতেন না ফারাহ। বলেন, “তখন আমরা জানতাম না যে, ক্যাটরিনা নাচতে পারে। ‘টাচ মি’ গানে নাচ করেছিল ঠিকই, কিন্তু নৃত্যশিল্পী হিসাবে তখনও সে পরিচিত ছিল না। ক্যাটরিনার জন্য আমার কোরিয়োগ্রাফ করা প্রথম গান ছিল ‘জাস্ট চিল’।”

kyatrina

এ সময় অতীতের অপমানসূচক মন্তব্য নিয়ে বস্কো বলেন, “ওঁরও অনেক গল্প আছে। প্রচণ্ড পরিশ্রম করার পরও এক কোরিয়োগ্রাফার ক্যাটরিনাকে বলেছিলেন, ‘নাচে তুমি শূন্য। তোমার এ সব ছেড়ে দেওয়া উচিত।”

বস্কোর এমন মন্তব্যে অবাক হন। ফারাহ। ক্যাটকে একেবারে শূন্য মানতে নারাজ তিনি। বলেন, তিনি বলেন, “আরে বেচারি! ও শূন্য তো ছিল না। হয়তো চার বা পাঁচ নম্বর দেওয়াই যেত। কিন্তু ‘শিলা কী জাওয়ানি’র পর নাচের ক্ষেত্রে ও ৯ বা ১০ হয়ে গেল। তার পর ‘চিকনি চমেলি’, ‘কালা চশমা’-র মতো গান এলো ওর জীবনে।”

kat-main-20220518144834

এদিকে ওই কোরিওগ্রাফারের মন্তব্যে ভালোমতো প্রভাবিত হয়েছিলেন ক্যাটরিনা। নিজেও মনে করতে থাকেন তাকে দিয়ে নাচ হবে না। তবে তাকে অনুপ্রাণিত করেন বস্কো। সেটি ওষুধের মতো কাজ করেছে। যার প্রমাণ ‘চিকনি চমেলি’, ‘কালা চশমা’-র মতো ডান্স নাম্বার। 

আরআর