Dhaka Mail Logo

বিনোদন

সুরের পর কণ্ঠেও জুটি বাঁধলেন সজিব-রিমি

বিনোদন প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

সানজিদা রিমির কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া ‘তুই আমার আলতা চুড়ি না‘ গানটির সংগীত পরিচালনা করেন আহমেদ সজিব। পরে তার সুর ও সংগীতে আরও কয়েকটি গানে কণ্ঠ দেন রিমি। 

এবার শুধু সুরকার না, রিমির সঙ্গে কণ্ঠও দিয়েছেন সজিব। সম্প্রতি প্রকাশ হয়েছে তাদের ‘আদরে আদরে’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত করেছেন আহমেদ সজিব নিজেই। প্রযোজনা প্রতিষ্ঠান ভাওয়াল মিউজিক এটি প্রকাশ করেছে।

আহমেদ সজিব বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। তাই যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। এরমধ্যে দর্শক শ্রোতাদের কাছ থেকে সেই পরিশ্রমের ফল পাচ্ছি। তিন দিনের কম সময়ে ভিউ সাড়ে তিন লাখের বেশি হয়েছে। পরিচিতদেরও অনেকে প্রশংসা করেছেন। আশা করছি গানটি অনেক দূর যাবে।’

সানজিদা রিমি বলেন, ‘‘সজিব ভাইয়ের সঙ্গে আমার কাজ সব সময় ভালো হয়। ‘তুই আমার আলতা চুড়ি না’ থেকে আমাদের শুরু। এখন ‘আদরে আদরে’ গানটিও অল্প সময়ে দর্শক শ্রোতার মধ্যে বেশ সাড়া ফেলেছে। আশা করছি এভাবে আরও ভালো ভালো কাজ দর্শক শ্রোতাদের উপহার দিতে পারব।’’

গানটিতে মডেল হয়েছেন সুমাইয়া ও রোবায়েদ আহমেদ। ভিডিও পরিচালনা করেছেন ফিরোজ সরকার।

আরআর