বিনোদন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
দ্বিতীয়বার মা হওয়ার খবর বলিউড তারকা দীপিকা পাড়ুকোন দিয়েছিলেন প্রায় মাস পাঁচেক এবার। মেয়ের হাতে প্রেগন্যান্সি টেস্ট কিট ধরিয়ে জানিয়েছিলেন। এবার প্রকাশ্য এনেছেন বেবি বাম্প। তবে নেটিজেনদের অনেকের ধারণা নকল বেবি বাম্প প্রদর্শন করেছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি মেয়ে দুয়ার জন্মদিনে বেবি বাম্প প্রকাশ করেন দীপিকা। এদিন ম্যাটারনিটি ফটোশুটের একগুচ্ছ ছবি ভাগ করে নেন সামাজিক মাধ্যমে। অভিনেত্রীর মাতৃত্বকালীন সৌন্দর্যে ভরে গেছে ফ্রেম। অনুরাগীরা স্থিরচিত্রগুলো ভালোবাসায় ভরালেও নিন্দুকেরা সে পথে হাঁটেননি।
_20260910_114558500.jpg)
নেটিজেনদের একাংশ সন্দেহ প্রকাশ করেন দীপিকার বেবি বাম্প নিয়ে। ‘দীপিকা পাড়ুকোন কি আদৌ অন্তঃসত্ত্বা, নাকি এটা নকল বেবি বাম্প?’— প্রশ্ন ছুড়েছেন কেউ কেউ। বিষয়টির চোখ এড়ায়নি অভিনেত্রীর। পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
আরশিয়া মুরজানি নামে দীপিকার এক অনুরাগী ধুয়ে দিনিয়েছেন নিন্দুকদের। লিখেছেন, ‘রণবীর সিং ও দীপিকা পাডুকোনের ছবিগুলো এতই মিষ্টি যে এগুলো নিয়ে একটু কথা বলতেই হয়। বিষয়টা কী অদ্ভূত না, সমাজে তারকাদের কীরকম চোখে দেখা হয়! মাতৃত্ব নিয়ে সব তারকা মিথ্যা কথা বলেন না। হয়তো কেউ কেউ বলেন, আমি জানি না! কিন্তু দীপিকা পাড়ুকোন নিজের গর্ভাবস্থা নিয়ে মিথ্যে বলছেন না। তিনি যে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, তা স্পষ্ট। এই সময়টা ওঁকে নিজের মতো উপভোগ করতে দিন।’
_20260910_114616632.jpg)
বিষয়টি নিয়ে কোনো জবাব দেননি দীপিকা। তবে আরশিয়ার পোস্টে লাইক দিয়েছেন। এতে স্পষ্ট যে মুখে কিছু না বললেও লাইক দিয়ে নিন্দুকদের উত্তর দিলেন তিনি।
এর আগে ১৯ এপ্রিল ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছিলেন দীপিকা। সে ছবিতে মেয়ে দুয়ার হাতে দেখা যাচ্ছিল প্রেগন্যান্সি টেস্ট কিট। ক্যাপশনে দুটি ইভেল আই ইমোজি দিয়েছিলেন অভিনেত্রী। দ্বিতীয়বার মা হওয়ার খবর এভাবেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন মাস্তানি।
আরআর