বিনোদন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
অনেক দিন ধরেই পূজা চেরীর বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানারকম গুঞ্জন। কখনও শোনা যাচ্ছে তিনি গোপনে বিয়ে করেছেন, কখনও শোনা যাচ্ছে শিগগিরই বিয়ে করছেন। এবার ছড়িয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর নাকি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম যখন সরগরম তখন মুখ খুললেন অভিনেত্রী। জানালেন খবরটি ভিত্তিহীন। গুজবে কান দেওয়া থেকে বিরত থাকার অনুরোধে সোশ্যাল মিডিয়ায় নায়িকা লেখেন, অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সব কিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।’
যদিও এর আগে নিজের বাগদানের খবর জানিয়েছিলেন পূজা। তবে প্রকাশ করেননি পাত্রের নাম। তাই নেটিজেনদের কৌতূহল রয়েই গেছে। এরপর থেকেই বিভিন্ন রটনা রটছে অভিনেত্রীর বিয়ে নিয়ে।
পূজাকে সবশেষ দেখা গেছে ‘দম’ সিনেমায়। গেল রোজার ঈদে মুক্তি পায় ছবিটি। এতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো। আরও ছিলেন চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ, ডলি জহুর ও জাহিদ হাসান। নির্মাতা রেদওয়ান রনি।
আরআর