বিনোদন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পিএম
বছর তিনেক হলো যুক্তরাষ্ট্রে মৌসুমী। পরিবারের সদস্যদের সঙ্গেই কাটে সময়। তবে ভুলে যাননি অভিনয়কে। সেকাহ্নে থেকেই ক্যামেরার সামনে দাঁড়ান। এবার তারই ধারাবাহিকতায় যুক্ত হলেন নতুন একটি সিনেমায়। ‘আ বিউটিফুল লাই’ নামের সিনেমাটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।
মৌসুমী বলেন, ‘আ বিউটিফুল লাই মূলত একটা রোড ট্রিপের গল্প। থ্রিলারধর্মী গল্প। গাল্পে যা কিছু ঘটছে, একটা মিথ্যার ওপর ঘটছে। তারপরও ভালো লাগছে মুহূর্তগুলো। তাই এর নাম দেওয়া হয়েছে আ বিউটিফুল লাই। প্রথমে টেলিফিল্ম নির্মাণের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে পারে। যা-ই হোক, একটা উপভোগ্য গল্প পাবেন দর্শক।’
জানা গেছে, ‘আ বিউটিফুল লাই’ নামে প্রথমে টেলিফিল্ম বানাতে চেয়েছিলেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। পরে ভাবনা বদলে যায়। গল্পটি দিয়ে সিনেমা বানানর সিদ্ধান্ত নেন। বর্তমানে চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। শিগগিরই জ্বলে উঠবে লাইট ক্যামেরা।
এর আগে যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের একটি সিনেমায় অভিনয় করেন মৌসুমী। ছবিটি মুক্তির সময় দ্বন্দ্ব শুরু হয় পরিচালক হাসান জাহাঙ্গীর ও মৌসুমীর স্বামী ওমর সানীর সঙ্গে। মৌসুমি-সানী প্রতারণার অভিযোগ তোলেন হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে। তাদের দাবি ছিল, নাটক নির্মাণের কথা বলে মৌসুমীকে যুক্ত করা হয়েছিল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। পরে সেটিকে সিনেমায় রূপান্তরিত করা হয়।
পরে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর শিল্পী জেবা জান্নাতের অভিযোগের ভিত্তিতে প্রকল্পটি সেন্সর সার্টিফিকেশন বোর্ড আটকে দিলেও আদালতের নির্দেশে মুক্তি পায় সিনেমা হলে। তবে প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয় ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। সে বিতর্কের পর ফের সিনেমায় যুক্ত হলেন মৌসুমী।
আরআর