বিনোদন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। নব্বইয়ের দশকে ঢালিউড ইন্ডাস্ট্রিতে এনেছিলেন নতুন জোয়ার। সাড়ে তিন বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি সিনেমায়, যার প্রায় প্রতিটি ছিল ব্যবসাসফল। এরমধ্যে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘কন্যাদান’ সিনেমায় অভিনয় করেছিলেন সালমান। চিত্রনায়কের প্রয়াণ দিবসে পর্দার পেছনের গল্প স্মৃতিচারণ করেছেন এই নির্মাতা।
সালমান শাহর সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পরিচালক বলেন, ‘সালমানের একটা দোষ ছিল। কিছুটা ক্র্যাক পর্যায়ের ছেলে ছিল। আমি একটা শুটিং শুরু করলাম, আজ এক অংশ শুট করার এক মাস পর বাকি অংশ করলাম। সমস্যা হলো, এই এক মাসে সে চুল এমনভাবে কেটে ছোট বা বড় করে ফেলত যার ফলে আগের গেটআপ ধরে রাখা অসম্ভব হয়ে দাঁড়াত। এজন্যই তাঁর অধিকাংশ ছবিতে মাথায় রুমাল বাঁধা থাকে। কারণ চুল ও গোঁফ ঠিকঠাক মেনটেইন করত না।’
_20260906_111050369.jpg)
একবার সালমানের চুলের কারণে বাধ্য হয়ে শুটিং বন্ধ করেছিল পরিচালক ঝণ্টু। নির্মাতার ভাষ্য, “একবার তো ওঁর চুলের জন্য বাধ্য হয়ে শুটিং বাতিল করতে হয়েছিল। বলেছিলাম, ‘যাও, এই মাসে আর শুটিং করব না।’’
‘কন্যাদান’ সিনেমা মুক্তি পায় ১৯৯৫ সালে। সালমান ছাড়াও অভিনয় করেছেন লিমা, শাবানা ও আলমগীর।
ইএইচ/