Dhaka Mail Logo

বিনোদন

সালমান শাহর ৭ সিনেমা নিয়ে স্পেশাল ম্যাটিনি শো

বিনোদন ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

আগামী ৬ সেপ্টেম্বর ঢালিউড রাজপুত্র সালমান শাহর চলে যাওয়ার দিন। ১৯৯৬ সালের ওই দিনটিতে জনপ্রিয়তার মধ্য গগনে থাকাবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। অকাল প্রয়াত স্বপ্নের নায়কের স্মরণে স্পেশাল ম্যাটিনি শো করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভি। 

সালমান শাহর স্মরণে সপ্তাহ জুড়ে ৭টি সিনেমা দেখাবে দীপ্ত টিভি। ৫ সেপ্টেম্ব শনিবার থেকে ১১ সেপ্টেম্বর ৭দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে অভিনেতার জনপ্রিয় ৭ট সিনেমা।

শাহ আলম কিরণের পরিচালিত ‘‌বিচার হবে’‌ প্রচারিত হবে ৫ সেপ্টেম্বর। এতে সালমান ছাড়াও অভিনয় করেছেন শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি। এম এ খালেদের পরিচালনায় ‘‌স্বপ্নের ঠিকানা’‌ প্রচারিত হবে ৬ সেপ্টেম্বর। এতে আছেন সালমান, শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জহুর, আবুল হায়াত। 

শিবলি সাদিক নির্মিত ‘‌আনন্দ অশ্রু’‌ প্রচারিত হবে ৭ সেপ্টেম্বর। অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, ডলি জহুর, হুমায়ুন ফরীদি। মালেক আফসারীর ‘‌এই ঘর এই সংসার’ দেখানো হবে ৮ সেপ্টেম্বর। এতে আছেন সালমান, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার। 

জাকির হোসেন রাজুর ‘‌জীবন সংসার’ প্রচারিত হবে ৯ সেপ্টেম্বর। অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা। রেজা হাসমতের পরিচালিত বাংলা সিনেমা ‘‌প্রেম পিয়াসী’ দেখা যাবে ১০ সেপ্টেম্বর। অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, রাজীব, মিশা সওদাগর। বাদল খন্দকারের ‘‌স্বপ্নের পৃথিবী‘‌ প্রচারিত হবে ১১ সেপ্টেম্বর। সালমান ছাড়াও এতে আছেন শাবনূর। আরও অভিনয় করেছেন রাজীব, ববিতা, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। 

আরআর