বিনোদন ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম
গেল কোরবানি ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেধেছিলেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী সাবিলা নূর। এই জুটির প্রথম সিনেমা বেশ প্রশংসা পেয়েছিল। এবার নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’-এ জুটি বাধছেন সাবিলা-শরিফুল।
সমাজিক মাধ্যম ছবির কয়েক সেকেন্ডের মোশন ভিডিও প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন শরিফুল নিজেই।
পোস্টে অভিনেতা লেখেন, ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।
জানা গেছে, জনপ্রিয় প্রযোজক তানিম নূরের প্রযোজনা সংস্থা ‘বুড়িগঙ্গা টকিজ’-এর ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি তাদের প্রযোজিত তৃতীয় চলচ্চিত্র।
এই ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন এবং সুস্ময় সরকারের।
আগামী ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কানাভুলা প্যারাডক্স’।