Dhaka Mail Logo

বিনোদন

‘ভায়োলেন্স’-এর দুই নায়িকা নিয়ে প্রকাশ্যে জায়েদ খান 

বিনোদন প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম

কদিন আগেই খবর আসে নতুন সিনেমায় নাম লিখিয়েছেন জায়েদ খান। তার সঙ্গে আছেন অধরা খান ও শিরিন শিলা। এবার দুই নায়িকাকে নিয়ে সামাজিক মাধ্যমে ধরা দিলেন জায়েদ খান। ঢাকা মেইলকে ছবিগুলো অভিনেতা নিজেই পাঠিয়েছেন।

একগুচ্ছ ছবিতে বিভিন্ন ভঙ্গিতে ফ্রেমবন্দি হয়েছেন জায়েদ-অধরা-শিরিন শিলা। ক্যাপশনে জায়েদ লেখেন, ‘ভায়োলেন্স। পরিচালক কামাল হোসেন।’ সম্প্রতি কানাডায় হয়েছে সিনেমাটির মহরত। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক ও শিল্পীরা।

784732685_28412346445070444_2121609148837984602_n

জায়েদ খান বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ কানাডায় এই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করব। আশা করছি দারুণ কিছুই হবে।’

উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের কথা মাথায় রেখে ‘ভায়োলেন্স’ নির্মাণ করা হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে চলবে দৃশ্যধারণ। শিগগিরই জ্বলে উঠবে লাইট-ক্যামেরা। 

786352907_28412345618403860_1838943120902743746_n

বলে রাখা ভালো, সর্বশেষ ‘সোনার চর’ সিনেমায় দেখা যায় জায়েদ খানকে। ছবিটি পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।

আরআর