Dhaka Mail Logo

বিনোদন

বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আয়কারী অভিনেতার ইতিহাস গড়লেন টম হল্যান্ড

বিনোদন ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

হলিউড অভিনেতা টম হল্যান্ডের অর্জনের মুকুটে যুক্ত হলো নতুন এক পালক। মাত্র ত্রিশ বছর বয়সে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী অভিনেতার খাতায় নাম লিখিয়েছেন। তাঁর আগে রয়েছেন জো সালডানা এবং স্কারলেট জোহানসন। এই তালিকায় জায়গা করে নেওয়া অভিনেতাদের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সী।

টম হল্যান্ডের সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে গত মাসে মুক্তি প্রাপ্ত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ছবিটি মুক্তির পর থেকে বিশ্বব্যাপী বক্স অফিসে রমরমা ব্যবসা করেছে। সিনেমাটি মুক্তির পর টানা পাঁচ সপ্তাহের মতো উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান ধরে রেখেছে।

image

গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহ থেকে প্রায় ২ কোটি ২২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২৭৪ কোটি ৮৪ লাখ)আয় করেছে। মুক্ত পঞ্চম সপ্তাহে বৈশ্বিক আয় গিয়ে দাঁড়িয়েছে প্রায় ২.৩৩ বিলিয়ন ডলারে।

এই আয়ের ফলে জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’-কে পেছনে ফেলেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ‘অ্যাভাটার ২’  বিশ্বব্যাপী প্রায় ২.৩২ বিলিয়ন ডলার আয় করেছিল। ২.৩৩ বিলিয়ন ডলার আয় নিয়ে স্পাইডারম্যানের নতুন কিস্তি এখন বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার আসন দখল করেছে।

image

বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী পাঁচটি চলচ্চিত্রের তালিকার প্রথমে রয়েছে ‘অভ্যাটার’ (২.৯২ বিলিয়ন ডলার), দ্বিতীয় স্থানে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২.৭৯ বিলিয়ন ডলার), তৃতীয় স্থানে রয়েছে নতুন এই ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ (২.৩৩ বিলিয়ন ডলার), চতুর্থ স্থানে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’ (২.৩২ বিলিয়ন ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছে ‘টাইটানিক’ (প্রায় ২.২৫ বিলিয়ন ডলার)।

শুধু বিশ্ববাজারে নয়, দেশের মাটিতেও ছবিটি দারুণ ব্যবসা করছে। উত্তর আমেরিকার বক্স অফিসে সিনেমাটি এখন পর্যন্ত প্রায় ৮৯১ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে।

ইএইচ/

তথ্য: নিউজ ১৮