বিনোদন প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৬, ০১:২৫ এএম
শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেত্রী তাসনুভা তিশা। সামাজিক মাধ্যমে খবরটি তিনি নিজেই জানিয়েছেন।
রোববার (৩০ আগস্ট) দিবাপূর্ব রাত ১২টা ৪০ মিনিটের দিকে নিজের ফেসবুক থেকে লাইভে এসে দুর্ঘটনার খবর দেন তিশা।
তিনি জানান, শ্রীমঙ্গল থেকে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন। ভৈরবে টোল প্লাজার কাছে একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয় তাকে বহন করা গাড়িটির।
আরও পড়ুন:
টক-মিষ্টি প্রেমের গল্পে সৈয়দ অমির গান
লাইভে তিশা বলেন, ‘শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ আমাদের গাড়িকে মেরে দিয়ে চলে যায়।’
তিশা জানান, পরে বাইকে করে পিছু নিয়ে পিকআপটি আটকানো হয়।
গাড়ির ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। এরইমধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।’
এ বিষয়ে তিশার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অভিনেত্রী কল রিসিভ করেননি। খুদেবার্তা পাঠালেও মেনেনি উত্তর।
এম