Dhaka Mail Logo

বিনোদন

সাইফুল্লাহ রুমীর কথা-সুরে দিনার কণ্ঠে জোড়া গান

বিনোদন প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম

কণ্ঠশিল্পী দিনা মন্ডলের কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে গীতিকার ও সুরকার শেখ সাইফুল্লাহ রুমীর কথা ও সুরে দুটি গান। ‘সুখের আশায় দুঃখ কিনি’ ও ‘মনের বেদনা’ গান দুটির সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ।

গান দুটি প্রসঙ্গে শেখ সাইফুল্লাহ রুমী বলেন, ‘দিনা বরাবরই বেশ ভালো গান করে। ওর গায়কী অসাধারণ এবং কণ্ঠে আলাদা একটা আবেগ আছে। গান দুটির কথার অনুভূতি ও সুরকে সে দারুণভাবে ধারণ করেছে। আশা করছি, শ্রোতা-দর্শক গান দুটি ভালোভাবে গ্রহণ করবেন।’

দিনা মন্ডল বলেন, ‘গান দুটির কথা-সুর অসাধারণ। এর সঙ্গে সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি শ্রোতা-দর্শক গান দুটির সমাদর করবেন।’

এরইমধ্যে গান দুটির কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। জি সিরিজের ব্যানারে শিগগিরই প্রকাশ পাবে ‘সুখের আশায় দুঃখ কিনি’ ও ‘মনের বেদনা’-এর মিউজিক ভিডিও। 

আরআর