Dhaka Mail Logo

বিনোদন

কেমন আছেন অপু বিশ্বাস ও ‘শিকার’-এর টিম

বিনোদন ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ১০:৪১ এএম

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপালে আকস্মিক বন্যার মাঝে আটকেপাড়া জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার ‘শিকার’ সিনেমার পুরো টিম সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। নেপাল থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

নেপালের দুর্যোগপূর্ণ পরিস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, গণমাধ্যমকর্মী ও আত্মীয়-স্বজনরা অপুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ হয়ে পড়েন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি।ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অপু বলেন, ‘সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’

এদিকে জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান ও তাঁর ব্যান্ড সদস্যরাও নেপালে অবস্থান করেছেন বলে জানা গেছে। এক ভিডিও বার্তায় গায়ক জানান, নেপালে তাঁর সুস্থ ও নিরাপদ আছেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।  

ইএইচ/