Dhaka Mail Logo

বিনোদন

গোবিন্দর পরকীয়া চর্চার মাঝেই ছেলের বিয়ের গুঞ্জন, পাত্রী কে? 

বিনোদন ডেস্ক

২৫ আগস্ট ২০২৬, ১২:২৩ পিএম

গোবিন্দর পরকীয়া ও দ্বিতীয় বিয়ের গুঞ্জনে সরগরম বলিউড। বাবার কেচ্ছা-কেলেঙ্কারির মাঝেই মাথাচাড়া দিল ছেলে যশবর্ধনের বিয়ের গুঞ্জন। ফিসাফাস চলছে কৌতুক অভিনেতা জনি লিভারের মেয়ে জিমি লিভারকে বিয়ে করছেন গোবিন্দপুত্র। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এদিকে বিষয়টি নিইয়ে চর্চা শুরু হতেই লাগাম টেনেছেন জিমি। তিনি জানালেন বিষয়টি সম্পূর্ণ গুজব। এআই দ্বারা তৈরি। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এরইরমধ্যে কিছু ভিডিও ও ছবি ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেসবের একটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে জিমি লেখেন, “আমি জানি অনেকেই আমার বিয়ে নিয়ে চিন্তিত। তাঁরা জানতে চাইছেন বিয়েটা হচ্ছে কি না এবং কবে হচ্ছে। আসলে এআই দ্বারা নির্মিত ভুয়া ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমদিকে বিষয়টি বেশ উপভোগ করেছি। আমি এবং আমার তুতো ভাইবোনেরা পরস্পরকে ভিডিওগুলি পাঠিয়ে প্রচুর হাসাহাসি করতাম। কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকেই আমাকে ফোন করে বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন। এদিকে আবার যাঁরা সত্যিই তাঁকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন তাঁরা নাকি এখন যোগাযোগ করাও বন্ধ করে দিয়েছেন। ওঁরা ভাবছেন আমার বিয়ে পাকা।”

ভিডিওগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ রেখে জনিকন্যা লেখেন, “কে এই গুজব ছাড়াচ্ছেন আমি জানি না। তবে মানুষ যিনি বা যাঁরা এআই ভিডিওগুলি বানিয়েছেন সেগুলো সত্যিই বেশ সৃজনশীল। বিয়ের পোশাকে বধূবেশে দেখানো হয়েছে। সবটাই বেশ ক্রিয়েটিভ। কিন্তু আপনারা তো যথেষ্ট ভিউ পেয়ে গিয়েছেন, তাই না? এবার ভিডিওগুলি সরিয়ে দিতে পারেন। কারণ এগুলি সম্পূর্ণ ভুয়া।”

জেমি যোগ করেন, “যাঁরা আমার বিয়ের খবর শুনে খুশি হয়েছিলেন তাঁদের জন্য দুঃখিত। যাঁরা বিভ্রান্ত হয়েছিলেন তাঁদের জন্য বিষয়টি স্পষ্ট করে দিই, এই তথ্য সম্পূর্ণ ভুল। যাঁর সঙ্গে আমার বিয়ের খবর ছড়ানো হচ্ছে তিনি আমার ছোট ভাই। আমরা একটি ছবিতে একসঙ্গে কাজও করছি। আমার থেকে অনেকটাই ছোট। তাই দয়া করে এ ধরনের ভিডিও বানাবেন না। এটা সত্যিই খুব খারাপ।”

এর আগে সুনীতা আহুজা ও রাখি সাওয়ান্তের ফোঙ্কল ফাঁসের মাধ্যমে ছড়ায় গোবিন্দের বিয়ের গুঞ্জন। ওই ফোনকলে স্ত্রী সুনীতা দাবি করেছিলেন হাঁটুর বয়সী কোমল রানি স্বর্ণকারের পরকীয়ায় মজেছেন গোবিন্দ। 

আরআর