Dhaka Mail Logo

বিনোদন

শুটিং থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে অভিনেতা 

বিনোদন ডেস্ক

২২ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম

শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার ভারতীয় অভিনেতা অর্জুন। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন ছোটপর্দার এ পরিচিত মুখ। সেইসঙ্গে নিশ্চিত করেছেন গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও তিনি সুস্থ আছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) একটি প্রচারমূলক শুটিংয়ে গিয়েছিলেন অর্জুন। সেখানে কৌতুকশিল্পী ভারতী সিংহ এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার অনুষ্ঠানে নিজের আসন্ন ওয়েব সিরিজ় ‘চুম্বক’-এর প্রচারে যোগ দেন তিনি। শুটিং শেষে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। 

এরইমধ্যে সামাজিক মাধ্যমে নিজের অসুস্থতা নিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন অর্জুন। যেখানে তার খোঁজ নেওয়া বন্ধুবান্ধব সহকর্মী ও শুভানুধ্যায়ীদের জানিয়েছেন ধন্যবাদ। সেইসঙ্গে তিনি সুস্থ আছেন বলেও আশ্বস্ত করেছেন অনুসারীদের। 

ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় মুখ অর্জুন। ‘নাগিন’ ধারাবাহিকে ঋত্বিকের চরিত্রে পান জনপ্রিয়তা। এরইমধ্যে থিতু হয়েছেন ওটিটি মাধ্যমে। সেখানে এখন নিয়মিত মুখ তিনি। 

আরআর