Dhaka Mail Logo

বিনোদন

গোবিন্দের পরকীয়ার গুঞ্জন ছ্ড়াতেই আদালতে স্ত্রী, তবে কি ভাঙছে সংসার? 

বিনোদন ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম

বছর দেড়েক ধরে বলিউড তারকা গোবিন্দের সঙ্গে স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক ঠিকঠাক নেই। মাঝেমাঝেই স্বামীকে বিভিন্ন অপবাদ দিতে দেখা যায়। হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়ার গুঞ্জন ছড়াতেই মেজাজ সপ্তমে গোবিন্দপত্নীর। সাত সকালে ছেলেকে নিয়ে হাজির আদালতে। তবে কি বিচ্ছেদ চাইছেন সুনীতা —উঠেছে গুঞ্জন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার সুনীতা আহুজাকে মুম্বাইয়ের আদালতে দেখা যায়। সঙ্গে ছিলেন পুত্র যশবর্ধন। চোখেমুখে ক্লান্তি, বিরক্তির ছাপ সুস্পষ্ট। আদালত থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের এড়িয়ে যান গোবিন্দের স্ত্রী। ক্যামেরায় মুখ পর্যন্ত দেখাতে চাননি। 

পুরো সময় তাকে আগলে রেখেছিলেন ছেলে যশবর্ধন। আদালত আসার কারণ জানতে চাওয়া হলে তিনিও কিছু বলেননি। মাকে নিয়ে সোজা গাড়িতে উঠে আদালত প্রাঙ্গন ছেড়েছেন। এরপর থেকেই প্রশ্ন, তবে কি ভেঙে যাচ্ছে গোবিন্দ-সুনীতার সাড়ে তিন দশকের দাম্পত্যজীবন?

সে প্রশ্নের উত্তর সুনীতা না দিলেও বিষয়টি মুখ খুলেছে গোবিন্দের টিম। সবাইকে আশ্বস্ত করে এক বিবৃতিতে বলা হয়েছে, “সবাই এত ভয় পাচ্ছেন কেন? সুনীতাজি ডিভোর্স মামলা প্রত্যাহার করে নিলেন, এটা তো খুশির খবর।” ২০২৪ সালে বান্দ্রার পরিবার আদালতে বিচ্ছেদ মামলা দায়ের করেছিলেন সুনীতা। অভিনেতার টিমের কথানুযায়ী বছর দেড়েক পর সেই মামলার-ই নিষ্পত্তি হলো। 

আরআর