Dhaka Mail Logo

বিনোদন

‘মানুষালয়’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন শেখ সাদী খান 

বিনোদন প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জামালপুরে সুস্থ্য-সবল, মানবিক, শৃঙ্খলাবদ্ধ, সৃজনশীল, সহানুভূতিশীল ও মেধাবী শিশু গড়ে তোলার লক্ষে ‘মানুষালয়’ সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের জামালপুর গ্রামে ‘মানুষালয়’ সংগঠনের সংগঠনের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বরেণ্য সংগীত ব্যক্তিত্ব শেখ সাদী খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুরাদ নূর।

প্রতিষ্ঠাতার মা সুলতানা পারভীন সভাপতিত্ব করেন। সাংবাদিক ও অভিনেতা নিশক তারেক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, সহযোগী অধ্যাপক ডা. সাঈদ তালুকদার ভেনাস, গণযোগাযোগ অধিদপ্তর, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহমদ, চলচিত্র বিশ্লেষক ও সংগঠনের, সাংবাদিক আহমেদ তেপান্তর।

মানুষালয়ের প্রতিষ্ঠাতা মুরাদ নূর বলেন, একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখি প্রতিনিয়ত, একজন সংস্কৃতিকর্মী হিসেবে আমার দ্বায় থেকেই মানুষালয়’র সৃষ্টি। নিজ জন্মভুমিতে প্রথম শাখা উদ্বোধন করলাম, স্বপ্ন দেখি দেশের প্রতিটি গ্রামেই একটি করে মানুষালয় তৈরি করবো। এসব কাজ কখনোই একা হয় না; হয়তো উদ্যোগ নিয়েছি, সবার আন্তরিক সহযোগিতা পেলেই সফল হতে পারব।

প্রধান অতিথি শেখ সাদী খান বলেন, মুরাদ নূর আমার ভাব শিষ্য! তাঁর কিছু পাগলামি আমাকে আনন্দ দেয়। আমিও একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখি; কেবল মানুষই পারে মানবিক পৃথিবী তৈরি করতে। তাই মানুষালয়ের মতো নৈতিক শিক্ষার প্রতিষ্ঠান সমাজে অতি জরুরি। মানুষালয়কে সফল করতে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। চমৎকার আতিথিয়েতার জন্য মতলববাসীকে ধন্যবাদ। 

আরও বক্তব্য রাখেন, মানুষালয় সংগঠনের চিকিৎসক সমন্বয়ক ডা. মূকুল হিমেল, সংগঠনের সহ-বিভাগীয় প্রধান জুলহাস মিয়া, মানুষালয়ের অভিভাবক প্রতিনিধি ডা. মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক গোলাম নবী খোকন, মানুষালয় সংগঠনের মতলব উত্তর উপজেলা প্রধান সাংবাদিক মমিনুল ইসলাম।

আরআর