Dhaka Mail Logo

বিনোদন

মির্জা ফখরুলের আসন থেকে নির্বাচনের ঘোষণা হিরো আলমের

বিনোদন ডেস্ক

১৬ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম

আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও রাজনীতির মাঠে। বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তাঁর (ঠাকুরগাঁও-১) আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কোনো দলের হয়ে না। উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নামবেন। এ প্রসঙ্গে আলম বলেন, ‘আপনারা জানেন আমি কিছুদিন আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম। তখন তো আর জানতাম না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হবে। জানলে সাতক্ষীরায় প্রার্থী হতাম না। কারণ এলাকার লোকজন বলছেন আমি বগুড়ার ছেলে, আমি যেন উত্তরাঞ্চলেই থাকি। এই চিন্তা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হবো।’

ঠাকুরগাঁও-১ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৬০৯। মোট ভোটারের মধ্যে প্রায় ১ লাখ ১৯ হাজারই সংখ্যালঘু সম্প্রদায়। এ ছাড়া তরুণ ভোটারের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৫৬৭। 

আসনটিতে বিএনপির প্রার্থী হতে আগ্রহী মির্জা ফখরুলের মেয়ে শামারুহ মির্জা এবং তাঁর ভাই মির্জা ফয়সাল আমিন। অন্যদিকে জামায়াতের প্রার্থী আছেন দেলাওয়ার হোসেন। গেল ত্রয়োদশ নির্বাচনে মির্জা ফখরুলের বিপক্ষে নির্বাচনে লক্ষাধিক ভোট পেয়েছিলেন।  

ইএইচ/