বিনোদন ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১০:০৬ এএম
২০০৭ সালে মুক্তি পায় ইমরান হাশমির আলোচিত সিনেমা ‘আওয়ারাাপন’। যদিও বক্স অফিসে ছবিটি তখন পুরোপুরি ব্যর্থ হয়েছিল। মুক্তির পর সিনেমাটি মাত্র ৭ কোটি ৭০ লাখ রুপি আয় করেছিল। তবে সময়ের সাথে সাথে সিনেমাটি কাল্ট ক্লাসিকের মর্যাদা পায়। দর্শক দীর্ঘদিন ধরে ছবিটির সিক্যুয়েল দেখতে চাইছিলেন।
দীর্ঘ ১৯ বছর পর অবশেষে ১৪ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাাপন ২’। মুক্তির আগেই ছবিটি দর্শকমহলে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। অগ্রিম বুকিংয়ের মাধ্যমে ছবিটি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মুক্তির আগেই প্রথম পার্টের মোট আয়কে ছাড়িয়ে গেছে সিক্যুয়েলটি।
মাত্র ৪৮ ঘণ্টা আগে ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়েছিল। মুক্তির আগের দিন দুপুর পর্যন্ত প্রায় ১ লাখ ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিন শুধু টিকিট বিক্রি থেকে এসেছে ৪ কোটি রুপি। ট্রেড অ্যানালিস্টদের মতে, উদ্বোধনী দিনে ছবিটি ২০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে।
সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির সাথে বক্স অফিসে লড়ছে ইমরানের ‘আওয়ারাাপন ২’। লড়াইয়ে এগিয়ে ইমরান। সপ্তাহ শেষে বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয়ের আশা করছে ছবি সংশ্লিষ্টরা। নীতিন কক্কর পরিচালিত ছবিতে আরও অভিনয় করেছেন শাবানা আজমি ও দিশা পাটানি।
ইএইচ/