বিনোদন ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম
বাবা হারাল ‘গাল্লিবয়’ খ্যাত র্যাপার রানা মৃধা। জানা গেছে, রানার বাবা সোহরাব মৃধা গুরুতর এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী মাহমুদ হাসান তাবীব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোকবার্তায় তাবীব লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় রানার পিতা জনাব সোহরাব মৃধা গুরুতর সড়ক দুর্ঘটনার পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে পরিপূর্ণ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’
তিনি যোগ করেন, ‘এই কঠিন সময়ে আল্লাহ যেন রানাসহ শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে ধৈর্য ও শক্তি দান করেন। সবাই মরহুমের রুহের মাগফিরাতের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন।’
২০১৯ সালে মাত্র ১০ বছর বয়সে কামরাঙ্গীরচরের গলিতে ফুল বিক্রি ও জীবনসংগ্রামের গল্প নিয়ে গাওয়া ‘গাল্লিবয়’ দিয়ে সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরাল হন রানা। সংগীতশিল্পী মাহমুদ হাসান তাবিবের হাত ধরে তিনি পরিচিতি পান। পরবর্তীতে তারা দুইজনে মিলে দেশ ও সমাজের নানা বাস্তব চিত্র নিয়ে বেশ কিছু জনপ্রিয় গান প্রকাশ করেন।
ইএইচ/