Dhaka Mail Logo

বিনোদন

স্ত্রীর জন্মদিনে ‘মনের বারান্দা’ উপহার জিএম আশরাফের

বিনোদন প্রতিবেদক

১২ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম

‘মাফ কইরা দেন’, ‘গরম লাগে দুপুরে’ দিয়ে শ্রোতাদের মন জয় করেন জিএম আশরাফ। এরপর ‘নিশ্বাস’, ‘বিলেত রাজা’ দিয়ে দেশ নেড়েচেড়ে দেন। এবার এ গায়ক প্রকাশ করলেন ‘মনের বারান্দা’ শিরোনামের নতুন একটি গান।

‘মনের বারান্দা’কে এক্সপেরিমান্টাল ওয়ার্ক উল্লেখ করে ঢাকা মেইলকে জিএম আশরাফ বলেন, ‘গানটি ২০২৩ সালে বানাই। ভিডিও নির্মাণ করি গেল বছর। এগুলো আমার নিজস্ব কাজ এবং এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। নিজেকে খুশি রাখার জন্য করি। গানটি আমার রোমান্টির সত্ত্বার প্রতিচ্ছবি।’ 

গায়ক বলেন, ‘‘গানটি লেখার সময় কয়েকটি আইটেম সংয়ের কাজ চলছিল। ‘বরবাদে’র ‘নিশ্বাসে’র কাজ চলছে। ‘বিলেত রাজা’ নিয়েও ভাবছি। একদিন স্টুডিওতে যাচ্ছিলাম। বিকেলের শেষ ভাগ তখন। সন্ধ্যার ঠিক আগে বিকেলের আকাশ যখন গোলাপি আভা ছড়ায়। ওই পরিবেশটা আমাকে দারুণ প্রভাবিত করে। ওই জায়গা থেকেই লেখা।’’

গানটিকে স্ত্রীর বার্থ ডে গিফট হিসেবে দেখছেন গায়ক। তার কথায়, ‘সম্প্রতি গানটি প্রকাশের কারণ আমার স্ত্রীর জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে ওর জন্য গানটি প্রকাশ করেছি। গানের পোস্টারে আমার সঙ্গে যিনি আছেন তিনি আমার স্ত্রী।’ 

কণ্ঠে তোলার পাশাপাশি ‘মনের বারান্দা’র গানটির কথা ও সুর করেছেন জিএম আশরাফ নিজেই। সংগীত পরিচালনা করেছেন শরিফুল ইসলাম। গানটি সব অডিও প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে বলে জানান গায়ক।

আরআর