বিনোদন ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম
ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমানের ছেলে এ আর আমিন সম্প্রতি চেন্নাইয়ে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন তিনি।
দুর্ঘটনার পর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এ আর আমিন সোশ্যাল মিডিয়ায় এক বার্তা দিয়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পোস্টে তিনি লেখেন, ‘গণমাধ্যমে ভুল খবর ছড়ানো হচ্ছে। গণমাধ্যমে ভুল খবর ছড়ানো হচ্ছে। গাড়িটি আমি নিজে চালাচ্ছিলাম না; যাত্রীর সিটে বসা ছিলাম। গতকাল বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। তবে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই এখন সম্পূর্ণ সুস্থ আছি।’
অসুস্থ অবস্থায় খোঁজ নেওয়ার জন্য শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে আমিন আরও লেখেন, ‘পরিবার, বন্ধুবান্ধব এবং যারা আমার খোঁজ নিয়েছেন ও দোয়া করেছেন তাদের সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি বিশ্বাস করি, আমার দাদি, বাবা এবং জিভি আন্নার দোয়া সবসময় রক্ষা করছে।’
এর আগে আমিনের দুর্ঘটনা নিয়ে এক বিবৃতিতে তার বোন খাতিজা রহমান জানান, আমিন বিমানবন্দরে যাওয়ার সামনে থাকা অন্য একটি গাড়ি লাল বাতি অমান্য করে হঠাৎ সামনে চলে আসায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন তার এক বন্ধু। আল্লাহর অসীম কৃপায় আমিন, তার বন্ধু সম্পূর্ণ নিরাপদে আছেন। কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন খাতিজা।
ইএইচ/