বিনোদন ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ০৬:০১ এএম
খালি পকেটে স্বপ্নটা যেন জমে না। একটা সময় বলিউড অভিনেতা গুরমিত চৌধুরীর অবস্থাও তাই ছিল। দিনে আয় হতো ৩৬ রুপি। ছিল না থাকার তেমন ভালো জায়গা। এখন সেই গুরমিত থাকেন ১৬ কোটি রুপির বাড়িতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে গুরমিতের শূন্য শিখরে ওঠার যাত্রা সহজ ছিল না। অভিনয়ে আসার আগে যে জীবন গেছে সে জীবন কাটত অর্থকষ্টের সঙ্গে লড়াই করে। অভাবের হাত থেকে পালিয়ে বাঁচতে। সে জীবন পাল্টে দেয় পর্দা।
শুরুতে টেলিভিশনে কাজ করতেন গুরমিত। জনপ্রিয়তা সেখান থেকেই। ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয়ে ঘরে ঘরে নাম ছড়ায় তার। এরপর কাজ করেন ‘গীত হুই সবসে পরায়ি’ এবং ‘পুনর্বিবাহ’-এ। ধারাবাহিক দুটি আরও জনপ্রিয় করে তোলে।
ছোটপর্দার গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি গুরমিত। নাম লেখান বলিউডে। ‘খামোশিয়াঁ’, ‘মিস্টার এক্স’, ‘ওয়াজ়াহ্ তুম হো’-র মতো ছবিতে দেখা গেছে তাকে। যা আরও অভিজ্ঞ ও দক্ষ অভিনেতা হিসেবে দর্শকের মনে জায়গা নিতে সাহায্য করেছে তাকে।
ব্যক্তিজীবনে অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছেন গুরমিত। সুখের সংসার তাদের। স্ত্রীকে নিয়ে থাকেন ১৬ কোটি রুপির বাড়িতে। এছাড়া নিজস্ব ফার্মহাউসও রয়েছে এ অভিনেতার।
আরআর