Dhaka Mail Logo

বিনোদন

এসএসসি পাস করল ডিএ তায়েব কন্যা টুনটুনি, জিপিএ কত? 

বিনোদন ডেস্ক

১০ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম

আজ ১০ আগস্ট প্রকাশ পেয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে শিশুশিল্পী তুসমি তায়েব টুনটুনি।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে টুনটুনি। সে শিল্পী সমতির সহ সভাপতি ডিএ তায়েবের কন্যা। সমিতির এবারের নির্বাচনে বাবার হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দৃষ্টি কাড়ে সে। তবে কন্যার সাফল্যের অনুভূতি জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে রিসিভ করেননি ডিএ তায়েব। 

এরইমধ্যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে টুনটুনির। সেগুলো হলো ‘সোনাবন্ধু’ ও ‘আমার মা’। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘কিশোরী’ ও ‘দোলন আমার দোলন’ নামের দুটি ছবি। 

সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশের আগে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। এবার পাসের হার ৬২.২৫ শতাংশ।

আরআর