বিনোদন ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম
বাবা হলেন দেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব। ঘর আলো করে এসেছে তাদের প্রথম কন্যা সন্তান। ৪ আগস্ট রাতে ঢাকার গুলশানের একটি হাসপাতালে তাঁর স্ত্রী সূচনা তাসনীম কন্যাসন্তানের জন্ম দেন। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিরব নিজেই।
সোশ্যাল মিডিয়ায় মেয়ের পায়ের একটি ছবি প্রকাশ করেছেন নিরব। ছবি দেখা যায় সদ্য জন্ম নেওয়া মেয়ের কোমল পা ধরে আছেন নিরব ও তাঁর স্ত্রী সূচনা তাসনীম। ছবিটি শেয়ার করে নিরব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের ছোট সোনামণি। আমাদের মেয়ে নাভিশা সারীন এই পৃথিবীতে এসেছে। মা-বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে। আমাদের মন এখন আনন্দে ভরে আছে।’

বাবা হওয়ার সুখবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। সংগীত অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্ত-অনুরাগীরা নবজাতক নাভিশা সারীন ও তার বাবা-মায়ের জন্য শুভকামনা জানিয়েছেন।
গত বছরের ২৩ অক্টোবর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর নবদম্পতি সৌদি আরবের মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন।
ইএইচ/