Dhaka Mail Logo

বিনোদন

ডেটিং অ্যাপে ধনী ব্যক্তিদের ফাঁসিয়ে চুরির অভিযোগ, গ্রেফতার অভিনেত্রী

৩১ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

ডেটিং অ্যাপের মাধ্যমে ধনী বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের বাড়িতে থেকে নগদ টাকা ও স্বর্ণ চুরির গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন মডেল ও অভিনেত্রী আডভা লাভিয়ে। যিনি মিয়া ভেনচুরা নামে বেশি পরিচিত। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস পুলিশ তাকে গ্রেফতার করে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ওয়েস্টলেক ভিলেজ, ওয়েস্ট হলিউড, লস অ্যাঞ্জেলেস এবং বেভারলি হিলসের বিভিন্ন বিলাসবহুল বাড়িতে একাধিক চুরির ঘটনায় গত মার্চ মাসে লাভিয়েকে অভিযুক্ত করা হয়। 

image

প্রসিকিউটরদের অভিযোগ, ধনীব্যক্তিদের প্রেমের জালে ফাসিয়ে তাদের বাড়িতে প্রবেশ করতেন। এরপর সুযোগ বুঝে মূল্যবান জিনিসপত্র চুরি করতেন। তার বিরুদ্ধে ছদ্মবেশে চুরি এবং ব্যক্তিগত তথ্য অপব্যবহারসহ মোট ছয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।

গত মার্চ মাসে প্রাথমিক শুনানির পর তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন। তখন শরীরে বিশেষ ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে নজরদারির শর্তে জামিন পেয়েছিলেন তিনি। তবে রিভারসাইড কাউন্টিতে নতুন আরেকটি চুরির অভিযোগ এবং আদালতের নির্দেশ অমান্য করার কারণে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। 

ইএইচ/