Dhaka Mail Logo

বিনোদন

কেটি পেরি-জাস্টিন ট্রুডোর অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল

বিনোদন ডেস্ক

৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম

ইউরোপের গ্রীষ্মের ছুটি বেশ জমিয়ে উপভোগ করছেন মার্কিন পপতারকা কেটি পেরি ও সাবেক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দক্ষিণ ফ্রান্সে প্রমোদতরীতে রোমান্টিক সময় কাটানোর সময় পপতারকা ও ট্রুডোর একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কড়া রোদ থেকে ত্বক বাঁচাতে কেটির বুকে সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছেন ট্রুডো। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভূমধ্যসাগরের তীরে বোটভ্রমণের সময় কেটিকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। হালকা নীল রঙের একটি পোশাক, চশমা এবং সোনাবর্ণের স্টেটমেন্ট কানের দুলের চটকদার লুক নজর কেড়েছে ভক্তদের। অন্যদিকে, ট্রুডো পরেছিলেন জলপাই সবুজ রঙের একটি শার্ট ও বেজ রঙের ট্রাউজার।

image

গত শনিবার সুইজারল্যান্ডে কেটির ‘ইউরো সামার ফেস্টিভ্যাল’ সফর শেষ হওয়ার পর তাঁরা ছুটি কাটানোর পরিকল্পনা করেছিল। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম পেজ সিক্সকে গায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, কনসার্টের ক্লান্তি দূর করতে প্রেমিক ও সন্তানদের নিয়ে কোনো সুন্দর জায়গায় ইয়টে চড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে গায়িকার।

বলে রাখা ভালো, ব্যক্তিগত জীবনে কেটি পেরির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ ব্লুম। অন্যদিকে, জাস্টিন ট্রুডো ও তার সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর তিন সন্তান রয়েছে— হ্যাড্রিয়েন, এলা গ্রেস এবং জাভিয়ের।