Dhaka Mail Logo

বিনোদন

বাবাকে বিয়ে করতে চেয়েছিলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

০২ আগস্ট ২০২২, ০৪:৫৮ পিএম

টলিউডের সুন্দরী নায়িকাদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অবস্থান শীর্ষে। তার রূপের প্রশংসা করেন না, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এর একমাত্র কারণ একাধিক বিয়ে। যদিও সেসব গায়ে মাখেন না। বরং চতুর্থ সংসারের দিকে ক্রমেই ধাবিত হচ্ছেন।

এদিকে একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে শ্রাবন্তীর। অভিনেতা দেবশঙ্কর হালদারের জনপ্রিয় টক শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’র একটি ক্লিপিংস ছড়িয়ে পড়ে অনলাইনে। যেখানে মা ও বাবাকে নিয়ে শো-তে অতিথি হয়েছিলেন তিনি।

srabonti

তখনই জানা গেল মা-বাবা বরাবরই চাইতেন শ্রাবন্তী অভিনয়ে ক্যারিয়ার গড়ুক। তবে খুব দুষ্টুমির কারণে মারও খেতেন খুব। বাবা একটু বেশিই রাগি। মেয়ে দোষ করলে কথা বলা বন্ধ করে দিতেন দু’জনেই।

এসবের মাঝেই শ্রাবন্তী জানান, তার বাবা থিয়েটারে অভিনয় করতেন। দেখতে খুব হ্যান্ডসাম ছিলেন। সেকারণে ছোটবেলায় নাকি বলতেন, বড় হয়ে বাবাকেই বিয়ে করবেন। এই কথা শোনার পর বাবা বলতেন, আচ্ছা ঠিক আছে আগে বড় তো হ।

Srabonti

এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। যাকে বলে নেটপাড়া একহাত নেন অভিনেত্রীকে। বাবাকে বিয়ে করার কথাটা নিয়ে নানা নোংরা অর্থ বের করতেও দেখা যায় তাদের।

তৃতীয় স্বামী রোশনের থেকে ডিভোর্স চেয়ে ফেলেছেন তিনি ইতিমধ্যেই। এখন সম্পর্কে আছেন অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে। এর আগে রাজীব বিশ্বাস, কৃষণ ব্রজকে বিয়ে করেছিলেন তিনি। তবে কোনো সম্পর্কই সুখের হয়নি তার।

আরএসও