Dhaka Mail Logo

বিনোদন

মেসিকে কী লিখে দিলেন পরীমণি 

বিনোদন ডেস্ক

২২ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম

আর্জেন্টাইন ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির পাড় ভক্ত ঢালিউড অভিনেত্রী পরীমণি। তার উন্মাদনার যতটা আর্জেন্টিনাকে নিয়ে ততটাই এ খুদে যাদুকরকে নিয়ে। এবার প্রিয় মেসিকে বৃষ্টি লিখে দিলেন নায়িকা।

আজ বুধবার নিজের ফেসবুকে গোটা তিনেক ছবি দিয়েছেন পরীমণি। যেখানে আর্জেন্টিনার জার্সি গায় চাপিয়ে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে তাকে। মেসিকে মেনশন করে ক্যাপশনে লিখেছেন, ‘লিও এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম।’ 

754109740_1628819738604782_2292195315026721255_n

আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমি ফাইনাল ম্যাচে পরিমণি ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনা বিশ্বকাপ নিলে ফের বিয়ে করবেন তিনি। এক পোস্টে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়ে করব।’ মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সে পোস্ট। নেটিজেনরা করেছিলেন বিভিন্ন রকম মন্তব্য। 

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর পরী মজার ছলে জানিয়েছিলেন বিয়েটা করা হলো না। ফেসবুকে ফেওয়া ওই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, ‘বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’  এবার প্রিয় খেলোয়াড়কে দিলেন বৃষ্টি লিখে। 

আরআর