বিনোদন ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১১:৩৭ এএম
১৬ বছর পর বিশ্বকাপ জেতায় সামাজিক মাধ্যমে স্পেনকে অভিনন্দন জানাচ্ছেন নেটিজেনরা। খোদ আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরাও ইয়ামালদের শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু ব্যতিক্রম দেখা গেল অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ক্ষেত্রে। স্পেনের জয়ে তিনি অভিনন্দন জানালেন ব্রাজিলকে।
নিজের ফেসবুকে জয় লিখেছেন, ‘অভিনন্দন ব্রাজিল। থুক্কু স্পেন। তবে আর্জেন্টিনা ছাড়া অন্য যে কোনো দল হলে খেলা শেষ হতো ৮-০ গোলে।’
বুঝতে বাকি নেই জয় খুব সচেতনভাবে ব্রাজিল সমর্থকদের খোঁচাতে পোস্টটি দিয়েছেন। কেননা গ্রুপ ১৬ থেকে নেইমাররা বিদায় নিলেও তাদের সমর্থকরা শেষ পর্যন্ত ছিলেন। আচরণ দেখে মনে হয়েছে আর্জেন্টিনা ফুটবল দলের বিরোধিতা করতেই যেন তাদের এই থেকে যাওয়া। অনেকের ধারণা সে কারণেই আলতো করে তাদের খুঁচিয়ে দিলেন জয়।
এবারের বিশ্বাকাপে চিত্রনায়ক ওমর সানীকেও খুঁচিয়েছেন জয়। আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসিকে প্রতিবন্ধী বলায় সানীকে নিয়ে জয় লিখেছিলেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’ সানীও দিয়েছিলেন পাল্টা জবাব। যা নেটাগরিকদের জুগিয়েছে বিনোদনের খোরাক।
আরআর