বিনোদন ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম
লিওনেল মেসির ফুটবল জাদুতে বুদ গোটা বিশ্ব। পুরো আসরে প্রতিপক্ষের জলে জড়িয়েছেন ৮ গোল, সঙ্গে সতির্থী লেখায়াড় দিয়ে করিয়েছেন ৪টি গোল। ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। তবে মেসি গোল সংখ্যায় পিছিয়ে থাকায় গোল্ডেন বুট পেয়েছেন ফরাসি ফুটবলার এম বাপ্পে। তাঁর মোট গোল ১০।
গোল্ডেন বল না পেলেও মেসিই টুর্নামেন্টের সেরা বলে দাবি করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। একই সাথে মেসিকে যারা ‘ফিফার প্রিন্সেস’ বলে কটাক্ষ করেন তাদেরকে এক হাত নিয়েছেন তিনি।
গায়ক তাঁর পোস্টে লিখেছেন, ২০২২ বিশ্বকাপের থেকেও ২০২৬ বিশ্বকাপের মেসি ঢের বেশি ভয়ংকর ও কার্যকর ছিলেন। তাঁর মতে, ব্যক্তিগত পারফরম্যান্সের পরিসংখ্যান বিবেচনা করলে কোনো রকম সন্দেহ ছাড়াই এটি মেসির ক্যারিয়ারের বেস্ট বিশ্বকাপ। গোল ও অ্যাসিস্টের সংখ্যার বাইরেও পুরো টুর্নামেন্টে চান্স ক্রিয়েট থেকে শুরু করে দলের খেলায় মেসির ইমপ্যাক্ট অনেক বেশি ছিল।
সংগীতশিল্পী আরও জানান, দুর্ভাগ্যবশত মেসি এবার গোল্ডেন বল না পেলেও সেটি নিয়ে তাঁর বিন্দুমাত্র আফসোস নেই। কারণ এর আগের দুটি বিশ্বকাপে মেসি গোল্ডেন বল জিতেছেন।
তবে মেসির সমালোচকরা তাঁকে নিয়ে যে ধরনের নেতিবাচক ব্যাখ্যা তৈরি করেছিল সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন মনির খান। তাঁর কথায়, মেসি যদি সত্যিই ফিফার অনুগ্রহভাজন বা ‘প্রিন্সেস’ হতেন তাহলে এবারের গোল্ডেন বলটি কোনোভাবেই তাঁর হাতছাড়া হতো না। ফিফা যদি এবারও মেসিকে গোল্ডেন বল দিত তবে মাঠের পারফরম্যান্সের জন্য দিত। এবং তা নিয়ে কেউ প্রশ্ন তোলার সাহস পেত না। মনির খানের বিশ্বাস, মেসির কড়া সমালোচকরাও স্বীকার করতে বাধ্য এবারের গোল্ডেন বলের জন্য মেসিই সবচেয়ে যোগ্য দাবিদার ছিলেন।
ইএইচ/