Dhaka Mail Logo

বিনোদন

ব্রাজিলের পরাজয়ে ‘আত্মহত্যা’, যা বললেন নিলয় আলমগীর 

বিনোদন ডেস্ক

০৭ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম

ফিফা ফুটবল বিশ্বকাপের আসর থেকে ব্রাজিলের চলে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত দলটির সমর্থক শিবির। চাপ নিতে পারেননি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রতন (২১)। প্রিয় দলের বিদায়ে কটাক্ষ সইতে না পেরে আত্যহত্মা করেছেন তিনি। 

সামাজিক মাধ্যমে রতনের আত্মহননে বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে বিনোদন অঙ্গনের তারকাদেরও। তাদের একজন অভিনেতা নিলয় আলমগীর।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে নিলয় আলমগীর লেখেন, ‘ব্রাজিল হেরে যাওয়ায় কুষ্টিয়ার কয়াতে রতন নামের ২০ বছরের একজন সুইসাইড করেছে। একজনকে দেখলাম একটা কুকুরকে ব্রাজিলের জার্সি পরিয়ে জোর করে সেভেন আপ খাওয়াচ্ছে। আরেক জায়গায় দেখলাম গরুর সারা গায়ে রঙ দিয়ে ব্রাজিলের পতাকা একেঁছে।’

এরপর লেখেন, ‘প্রত‍্যেক বিশ্বকাপে আর্জেন্টিনা- ব্রাজিলের ফ‍্যান যারা তারা এক দল আরেক দলকে ট্রল করে। এটা একটা মজা। একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই।’

বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুসাইড করছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধুমাত্র একটা খেলা।’

বাড়াবাড়ি রকম ট্রলের পক্ষে নন অপূর্ব। তার কথায়, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারও জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’
অপূর্ব মনে করেন এক দল হারলে আবার জিতবে। আজ ট্রফি না পেলে সামনে পাবে। কিন্তু জীবন একবার চলে গেলে আর ফিরে আসবে না।

আরআর