Dhaka Mail Logo

বিনোদন

আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? 

বিনোদন ডেস্ক

০৬ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম

গতকাল রোববার বিয়ে সেরেছেন আমির খান ও গৌরী স্প্র্যাট। এরপর-ই প্রশ্ন কৌতূহলীদের। তবে কি আমিরকে বিয়ে করে ইসলাম গ্রহম করলেন গৌরী। ভারতীয় সংবাদ্মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সাদামাটাভাবে সম্পন্ন হয়েছে আমিরের বিয়ে। ছিল না কোনো ধর্মীয় আচার। তাছাড়া গৌরীর ধর্ম নিয়েও নির্দিষ্ট তথ্য নেই কারও কাছে। শে কারণেই কৌতূহল যেন আরও ঘনীভূত।

amir

বেঙ্গালুরুর অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারে জন্ম গৌরীর। তাঁর মা রিটা পঞ্জাবি হলেও আইরিশ বংশোদ্ভূত। অন্য দিকে, গৌরীর বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ ব‌ংশোদ্ভূত। তার দাদা পেশায় একজন ব্রিটিশ লেখক ছিলেন। 

গৌরীর বামপন্থী দাদা ১৯২০ সালে ভারতে আসেন। উটিতে বড় হয়েছেন গৌরী। ফ্যাশন ডিজ়াইনিং নিয়ে পড়াশোনা করেছেন। তবে তার ধর্ম নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায় না। আমিরকে বিয়ের জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন খবরও শোনা যায়নি। 

goury_20260325_112752135_(1)_20260705_121010770

বছর পঁচিশ আগে এক পরিচিতের মাধ্যমে গৌরীর সঙ্গে আলাপ আমিরের। বন্ধুত্ব হলেও জল বেশি দূর গড়ায়নি। কাজের ব্যস্ততা, চাপসহ নানা কারণে কেউ কারও কাছে গুরুত্ব পাননি। একসময় নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা।

কে জানত দুজনে ভুলে গেলেও নিয়তি মনে রেখেছিল তাদের্। দ্বিতীয়বার শুরুটা হয় দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিচ্ছেদের পর। ফের পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে। এবার আর বন্ধুত্বের মোড়কে নিজেদের মুড়িয়ে রাখেননি তারা। সম্পর্ক রূপ নেয় প্রণয়ে।

আরআর