Dhaka Mail Logo

বিনোদন

বিয়ে সম্পন্ন আমির খানের, ফাঁস ছবি! 

বিনোদন ডেস্ক

০৫ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম

অবশেষে সম্পন্ন হলো আমির খান ও গৌরী স্প্যাটের বিয়ে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

আমির-গৌরী নিজেদের সন্তানদের উপস্থিতিতে শুরু করেন নতুন অধ্যায়। সই করার মুহূর্তের ছবিতে (সত্যতা যাচাই করা যায়নি) দেখা গেছে বর-কনের মাঝখানে গৌরীপুত্র। আমিরের ৩ সন্তানও উপস্থিত। নায়কের পরনে সাদা কুর্তা। গৌরী পরেছেন বেজ রঙের ফুলহাতা পোশাক। সঙ্গে মানানসই গয়না। 

goury_20260325_112752135_(1)_20260705_121010770

গতকাল শনিবার থেকে শুরু বাড়ি সজ্জার কাজ। নানারকম আলো ও ফুল দিয়ে মোড়ানো হয়েছে বান্দ্রার বাড়ি। জানা গেছে, ভাইয়ের বিয়ের তদারকিতে বোনও চলে এসেছেন। আছেন দুই পরিবারের সদস্যরাও।

আজ রোববার সকাল থেকে আমিরের বিয়ের আয়োজনের সঙ্গে পাল্লা দিয়েছে বৃষ্টি। মুম্বাইয়ের রাস্তায় জলের আধিপত্য। যদিও জলজ দাপট আটকাতে পারেনি কাউকে। উপস্থিত হয়েছেন দেড় শ অতিথি। আছেন বলিউডঘনিষ্ঠরা। সাদামাটা আয়োজনও অতিথিদের উপস্থিতিতে হয়ে উঠেছে উৎসব মুখর।

Amir_khana-gouri_20260605_101005882_20260705_121122725

বছর পঁচিশ আগে এক পরিচিতের মাধ্যমে গৌরীর সঙ্গে আলাপ আমিরের। বন্ধুত্ব হলেও জল বেশি দূর গড়ায়নি। কাজের ব্যস্ততা, চাপসহ নানা কারণে কেউ কারও কাছে গুরুত্ব পাননি। একসময় নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা।

কে জানত দুজনে ভুলে গেলেও নিয়তি মনে রেখেছিল তাদের্। দ্বিতীয়বার শুরুটা হয় দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিচ্ছেদের পর। ফের পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে। এবার আর বন্ধুত্বের মোড়কে নিজেদের মুড়িয়ে রাখেননি তারা। সম্পর্ক রূপ নেয় প্রণয়ে।

আরআর