Dhaka Mail Logo

বিনোদন

শিবা শানু-জয়ের কাছে কত ভোটে হারলেন আরমান-মুক্তি? 

বিনোদন ডেস্ক

০৪ জুলাই ২০২৬, ০৯:৩৫ এএম

গতকাল ৩ জুলাই দিনভর শিল্পীদের নেতা নির্বাচনের যুদ্ধ চলেছে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। কাঙ্ক্ষিত জয় এসেছে শিবা শানু ও জয় চৌধুরীর ঘরে। চলুন জানা যাক কত ভোটে হারলেন তাদের প্রতিপক্ষ আরমান-মুক্তি?

শনিবার (৪ জুন) ভোররাতে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ২৪৩ ভোটে সভাপতি নির্বাচিত হন শিবা শানু। তার প্রতিদ্বন্দী আরমানের ব্যালেটে পড়ে ১৭৩ ভোট। প্রতিপক্ষের কাছে ৭০ ভোটে পরাজিত হন তিনি।

অন্যদিকে ২৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুক্তি পান ১৭৯ ভোট। ৫৮ ভোটে নবনির্বাচিত সাধারণ সম্পাদকের কাছে পরাজিত হন আনোয়ারাকন্যা।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৫৭৩ জন। ভোট সংগ্রহ হয় ৪৮০। ‎২১টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৪৫ জন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বপালন করেন চলচ্চিত্র পযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৬টায়। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ছিল জুমার নামাজের বিরতি। 

আরআর