বিনোদন প্রতিবেদক
০৩ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম
আজ ৩ জুলাই দিনভর শিল্পীদের নেতা নির্বাচনের যুদ্ধ চলেছে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। এবার চলছে ভোট গণনা।
অন্যদিকে প্রার্থীরা বসে আছেন ফলের অপেক্ষায়। স্ক্রিনে চোখ রেখে দেখছেন গণনা। প্রজেক্টরের মাধ্যমে ভোট গণনার চিত্র সরাসরি দেখার যাচ্ছে।
সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৬টায়। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ছিল জুমার নামাজের বিরতি।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট দুটি প্রধান জোট প্রতিদ্বন্দ্বিতা করছে। এরমধ্যে একটি প্যানেলে সভাপতি পদে লড়ছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
অন্যদিকে, তাঁদের প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে চিত্রনায়িকা রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত এবং সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।