Dhaka Mail Logo

বিনোদন

কোক স্টুডিওর বিতর্কিত ‘মেঘ’ গান নিয়ে যা বললেন কণ্ঠশিল্পী 

বিনোদন ডেস্ক

০২ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম

সম্প্রতি প্রকাশ পেয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের গান ‘মেঘ’। এতে শাস্ত্রীয় সুরের সঙ্গে সম্প্রতি কালের গানকে রবি ঠাকুরের সোনার ‘তরী’তে তুলে বিপাকে পরেছে শায়ান চৌধুরী অর্ণব। তার বিরুদ্ধে বিখ্যাত এ কবিতাটির অবমাননার অভিযোগ এনে হচ্ছে তুমুল সমালোচনা। 

‘মেঘ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম এবং কলকাতার মৌসুমি দত্ত। এবার বিতর্কিত এ সৃষ্টির সঙ্গে যুক্ত হওয়ার গল্প সামাজিক মাধ্যমে শোনালেন মৌসুমি। 

নিজের ফেসবুকে কলকাতার এ গায়িকা লিখেছেন, ‘বাংলাদেশ থেকে যখন অর্ণব দা আমাকে কল করলেন, আমি ভীষণ উচ্ছ্বসিত হয়েছিলাম। কারণ অনেক বছর ধরে আমি তার গানের ভক্ত। একসঙ্গে গান করার ব্যাপারে আমাদের কথা হয়েছিল, কিন্তু আমি একদমই জানতাম না, সেটা কোক স্টুডিও বাংলার জন্য।’

এরপর লেখেন, ‘যখন তিনি (অর্ণব) বললেন, আমাকে বেজ গিটার বাজানোর সঙ্গে গাইতেও হবে, তখন আসলেই আমি খুশি হয়েছিলাম। এভাবেই গানটিতে আমার যাত্রা শুরু। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন।’ সঙ্গে গানটির নিজের একটি অংশ জুড়ে দিয়েছেন গায়িকা।

এদিকে গানটি বিতর্কিত হওয়া নিয়ে মুখ খোলেননি অর্ণব। মুঠোফোনে একাকধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। অন্যরাও রয়েছেন নিশ্চুপ।

আরআর