বিনোদন প্রতিবেদক
২৮ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
সপ্তাহ দুয়েক সময় ধরে নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। গেল মঙ্গলবার জানা যায়, ভেন্টিলেটর খুলে নেওয়া হয়েছে। এ খবরে আশায় বুক বেঁধেছিলেন তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীরা। দুইদিন না যেতেই আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়েছে তাঁকে। বর্তমানে অবস্থা ক্রিটিক্যাল বলে ঢাকা মেইলকে জানালেন তাঁর স্ত্রী মেরী মনোয়ার।
তিনি বলেন, ‘ভেন্টিলেটর খুলে নেওয়ার দুইদিন পর আবারও তাঁকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। বর্তমানে বেশ ক্রিটিকাল অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে। ওঁনার ফুসফুসে মারাত্মকভাবে ব্যাকটেরিয়ায় আক্রান্ত। চিকিৎসকার সর্বোচ্চ চেষ্টা করছেন। দোয়া করবেন।’
আইসিইউতে এখন কেমন আছেন মুস্তাফা মনোয়ার?
বলে রাখা ভালো, নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন মুস্তাফা মনোয়ার। এ প্রসঙ্গে চিত্রশিল্পীর অসুস্থতার কথা জানিয়ে মেরী মনোয়ার ঢাকা মেইলকে বলেছিলেন, ‘১৪ জুন ওঁনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওঁনার প্রেসার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। তাঁকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তাঁর পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তাঁর বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জমিলা খাতুন।
আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে একুশে পদক পান তিনি।
ইএইচ/