বিনোদন ডেস্ক
১৭ জুন ২০২৬, ০৭:১৯ পিএম
মা প্রখ্যাত বর্ষীয়ান অভিনেত্রী ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী নীলিমা আজিম মুসলিম পরিবারে বেড়ে উঠেছেন। বাবা জনপ্রিয় অভিনেতা রাজেশ খট্টর হিন্দু ধর্মের অনুসারী। বাবা-মায়ের ধর্মের ভিন্নতার কারণে অনেকে ঈশান খট্টরের ধর্ম নিয়ে দ্বিধায় থাকেন। এবার এ নিয়ে জবাব দিলেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে ঈশানকে এক নেটিজেন প্রশ্ন করেন, “আপনার ধর্ম কী? মানে, আমি এটা নিয়ে খুব কনফিউজড হয়ে যাচ্ছি।”
এরকম প্রশ্ন সাধারণত এড়িয়ে যান তারকারা। তবে ঈশান যাননি। বরং সব ধর্ম এক কাতারে এনে তিনি উত্তরে লেখেন, “জয় জেসাস, আল্লাহ, হোলি স্পিরিট দি ফতেহ!” এরপর তিনি লেখেন, “প্রকৃতি, দয়া, মানবতা এবং সৃষ্টি ।”
পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরিতে ঈশান একটি ছবি শেয়ার করেছেন। যেখানে ব্যাকগ্রাউন্ডে দিগন্ত বিস্তৃত নীল আকাশ এবং আকাশে উড়তে থাকা অসংখ্য রঙিন বেলুনের মাঝে এক মনোরম প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অভিনেতাকে।
অল্প বয়সে সিনেমায় নাম লেখান ঈশান। ২০১৭ সালে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে পথচলা শুরু। এরপর ‘ধড়ক’, ‘খালি পিলি’, ‘ফোন ভূত’ ‘পিপ্পা’-তে তার অভিনয় প্রশংসিত হয়।
আরআর