বিনোদন ডেস্ক
১৭ জুন ২০২৬, ০৬:১১ পিএম
কোমরের দুলুনি ও হাসির ছটা দেখানোর দিন শেষ। এবার স্পাই হয়ে আসছেন আলিয়া ভাট। টিজারে আভাস পাওয়া গিয়েছিল। আজ বুধবার প্রকাশিত ‘আলফা’র আড়াই মিনিটের ট্রেলার তাকে মনে হলো যেন এক ক্ষুধার্ত হায়না। ক্রোধ ও সৌন্দর্যের আগুন জ্বাললেন একসঙ্গে।
শুরুতেই দেখা যায় সীতা রূপী ছোট্ট আলিয়াকে। যাকে নিজে হাতে ইস্পাতদৃঢ় করে গড়ে তুলছেনন বাবারূপী ববি দেওল। পরিচিতি ও প্রশক্ষিণ পর্বের শেষে জ্বলে ওঠার ইঙ্গিত দেন আলিয়া। জানান, একাই লঙ্কা জ্বালিয়ে দেবেন তিনি।

এখান থেকেই শুরু ধুন্ধুমার অ্যাকশনের। যেখানে পর্দায় রূপের বদলে ক্রোধের আগুন জ্বালতে দেখা যায় আলিয়াকে। কোমরের দুলুনির মতোই সাবলীল ছিলেন মারকাটারি দৃশ্যে। যার শেষ হয় হৃতিক চমকে।
ট্রেলারে রাফ অ্যান্ড টাফ লুকে আলিয়া যেমন নজর কেড়েছেন তেমনই মনোযোগ নিজেদের দিকে নিয়েছেন ববি দেওল ও অনিল কাপুররা। ববি ধরা দিয়েছেন বিধ্বংসী অবতারে। নেটিজেনদের মতে অ্যানিমেলের পর ফের চমকে দিলেন তিনি। অনীলের চরিত্রটি গাম্ভীর্যের কারণে ভংকরের পাশাপাশি ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠেছে।

ক্যামিও যেন বলিউডের রীতিতে পরিণত হয়েছে। ‘পাঠান’, ‘টাইগার’ ‘ওয়ার’-এর মতো এখানেও ব্যতিক্রম হচ্ছে না। তবে দর্শকরা ভেবেছিলেন আলিয়ার ছবিতে শাহরুখ কিংবা সালমানকে পাবেন তারা। অথচ চমকে দিলেন হৃতিক।
এরকম বাণিজ্যিক সিনেমার ট্রেলার শুধু কেন্দ্রীয় চরিত্রকে ঘিরে ঘুরলেও আলফা ব্যতিক্রম। অন্য চরিত্রগুলোর প্রতি সুবিচার করা হয়েছে। অনীল-ববির মতো নজর কেড়েছেন আলিয়ার সঙ্গীর চরিত্রে শর্বরী ওয়াঘের উপস্থিতি। যশুরাজ ফিল্মসের ব্যানারে আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
আরআর