images

বিনোদন

গুরুতর অসুস্থ সোনু নিগম

বিনোদন ডেস্ক

১৭ জুন ২০২৬, ০৩:৫১ পিএম

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর অসুস্থতায় ভুগছেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজের অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন গায়ক নিজেই। জানা গেছে, তীব্র শারীরিক যন্ত্রণা সঙ্গী করে আগামী ২৭ জুন মুম্বাইয়ের একটি কনসার্টে পারফর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সোনু জানান, গত এক সপ্তাহ ধরে তাকে নিয়মিত বিভিন্ন স্ক্যান, ফিজিওথেরাপি এবং প্রচুর ওষুধ সেবন করতে হচ্ছে। শারীরিক অসুস্থতার কারণে শো বাতিল করতে নারাজ তিনি। দেড় মাস পর মঞ্চে ফেরার চেষ্টা করছেন বলে জানিয়েছেন এই গায়ক।

মঞ্চে দাঁড়িয়ে অঝোরে কান্না সোনু নিগমের, জানালেন কারণ

ভিডিও বার্তায় নিজের কাঁধের ব্যান্ডেজ দেখিয়ে সোনু নিগম বলেন, ‘আমার নার্ভে সমস্যা দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে এমআরআই এবং সিটি স্ক্যান করাতে হচ্ছে। প্রচুর ওষুধ খাচ্ছি। ফিজিওথেরাপি ভীষণ যন্ত্রণাদায়ক ছিল। এখন ব্যথানাশক ওষুধ খাচ্ছি।’ তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শে তাকে পেশি শিথিলকরণের ওষুধ নিতে হচ্ছে। ফলে তার গলা কিছুটা ভারী হয়ে গেছে।

soni_20250225_122155533_20250325_122111653

ভিডিওর ক্যাপশনে ‘১৩ জুন, মুম্বাই’ উল্লেখ করে গায়ক আরও বলেন, ‘এমনিতেই দীর্ঘদিন পর গাইব বলে আত্মবিশ্বাস কিছুটা কম ছিল। এর ওপর এখন গলাও ঠিকঠাক সহযোগিতা করছে না। কিন্তু আমার তো আর কিছু করার নেই। ঈশ্বর যেন আমাকে মঞ্চে পারফর্ম করার শক্তি দেন।’

কাশ্মীর নিয়ে মন্তব্য, সোনু নিগমের নামে থানায় অভিযোগ

অসুস্থতার খবরের পরদিন আরেকটি ভিডিও পোস্ট করেন সোনু নিগম। দুবাইতে দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় সংগীত পরিচালক শঙ্কর মহাদেবনের নতুন রেস্তোরাঁ ‘মালগুড়ি’র জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে গান গেয়েছেন তিনি। অনুষ্ঠানে সেলিম মার্চেন্টের সাথে যৌথভাবে তাদের জনপ্রিয় রোমান্টিক গান ‘শুকরান আল্লাহ’ গেয়ে শোনান।

ইএইচ/