বিনোদন ডেস্ক
১৭ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
তুর্কি জনপ্রিয় অভিনেত্রী এচে ইরেতেম আর নেই। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, মাত্র ৩৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ওয়ান লাভ’-এ ‘আশিল’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী। তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে ভক্ত অনুরাগীদের মনে।
জনপ্রিয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু
তুর্কি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (১৫ জুন) বিকেলে নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় এচেকে। ঘটনার সময় তিনি তার মায়ের সাথে বাসায় ছিলেন। হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর ঠিক এক দিন আগেই নিজের ৩৫তম জন্মদিন উদযাপন করেছিলেন তিনি।

অভিনেত্রীর আইনজীবী উগুর গোক্কোয়ুন গণমাধ্যমকে জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আকস্মিক মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর আত্মহত্যার গুঞ্জন ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এই আইনিজীবী।
অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, ৭ দিনের রিমান্ডে স্বামী
১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাস শহরে জন্ম এচে ইরেতেমের। ২০১৪ সালে ইয়াসার ইউনিভার্সিটির অপেরা অ্যান্ড ভোকাল পারফরম্যান্স বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে ইস্তাম্বুলের সাদি আলিসিক কালচারাল সেন্টার থেকে অভিনয়ের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে তুর্কি শোবিজ জগতে পা রাখেন।
ইএইচ/