images

বিনোদন

সিনেমার ঘোষণা অংশুর, জানালেন নাম ও মুক্তির সময় 

বিনোদন প্রতিবেদক

১৫ জুন ২০২৬, ০৯:১২ পিএম

সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা তানিম রহমান অংশু। আজ মঙ্গলবার সামাজিক মাধ্যমে বিষয়টি জানান তিনি।

অংশুর সিনেমার নাম লিম্বো। নিজের ফেসবুকে প্রকাশ করেছেন পোস্টার। সেখানে দুটি হাত দেখা গেছে। যার একটি মেহেদী রাঙানো। ধারণা করা যাচ্ছে হাত দুটি নরনারীর। 

সঙ্গে অংশু লিখেছেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন,.চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূণ্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখান হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়..।’

অংশু জানিয়েছেন ২০২৭ সালে মুক্তি পাবে ‘লিম্বো’। এর বেশি প্রকাশ করেননি পরিচালক। বিস্তারিত জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে রিসিভ করেননি তিনি।

তবে পোস্টার ও নামে নেটিজেনদের আন্দাজ সিনেমাটি সাই ফাই জনরার হতে পারে। সঙ্গে থাকতে পারে অতি প্রাকৃতিক গল্পের মিশেল।