বিনোদন ডেস্ক
১৩ জুন ২০২৬, ০২:২২ পিএম
প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। আসন্ন চরকি অ্যাওয়ার্ডসের দ্বিতীয় আসরে বিশেষভাবে সম্মান জানানো হবে তাকে।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ’চরকি অ্যাওয়ার্ডসে সাবস্ক্রাইবারস চয়েস ২০২৪ ক্যাটাগরিতে বেস্ট অ্যাক্টর (ফিমেল)– ফিল্ম ক্যাটাগরিতে ”৩৬–২৪–৩৬”ফিল্মের জন্য মনোনীত হয়েছিলেন প্রিয় কারিনা কায়সার। তাঁর অসাধারণ সব কাজ রয়ে গেলেও, তিনি আজ সকল প্রতিযোগিতার উর্ধ্বে। প্রয়াত কারিনা কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে এই বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অসামান্য অবদানকে স্মরণ করে এবারের চরকি অ্যাওয়ার্ডসে আমরা তাকে বিশেষভাবে সম্মান জানাতে চাই।”
আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেনসেশন চরকি কার্নিভাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এ আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে সেরার পুরস্কার। সমালোচকদের মূল্যায়ন ও সাবস্ক্রাইবারদের (দর্শক) ভোটে হওয়া সেরাদের পুরস্কার দেওয়া হবে ২৩টি বিভাগে। আজ (১৩ জুন) থেকে শুরু হয়েছে ভোট দেওয়ার প্রক্রিয়া।
chorki.com/awards লিংকে গিয়ে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে ভোট দিতে পারবেন দর্শকরা। এ বিভাগে মনোনয়নপ্রাপ্তরা হলেন– বেস্ট ফিল্ম– ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান, লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’, ‘৩৬–২৪–৩৬’। বেস্ট অ্যাক্টর (মেল), ফিল্ম– ইয়াশ রোহান (ফরগেট মি নট), প্রীতম হাসান (কাছের মানুষ দূরে থুইয়া), শাকিব খান (তুফান), সৈয়দ জামান শাওন (৩৬–২৪–৩৬)।
বেস্ট অ্যাক্টর (ফিমেল), ফিল্ম– তাসনিয়া ফারিণ (কাছের মানুষ দূরে থুইয়া), মাসুমা রহমান নাবিলা (তুফান), মেহজাবীন চৌধুরী (ফরগেট মি নট)। বেস্ট সিরিজ– ‘আধুনিক বাংলা হোটেল’, ‘কালপুরুষ’, ‘সিনপাট’, ‘২ষ’। বেস্ট অ্যাক্টর (মেল), সিরিজ– এফ এস নাঈম (কালপুরুষ), তাহসান খান (বাজি), মোশাররফ করিম (আধুনিক বাংলা হোটেল), সিয়াম আহমেদ (টিকিট)।
বেস্ট অ্যাক্টর (ফিমেল), সিরিজ– কাজী নওশাবা আহমেদ (২ষ), জয়া আহসান (২ষ), রাফিয়াত রশিদ মিথিলা (বজি), সাফা কবির (টিকিট)। বেস্ট সং– কেমনে কি? (ফরগেট মি নট), দুষ্টু কোকিল (তুফান), মেঘ বালিকা (কাছের মানুষ দূরে থুইয়া), লাগে উরা ধুরা (তুফান)।
চরকি কর্তৃপক্ষ জনিয়েছে শিগগিরই প্রকাশ করা হবে ২০২৪ সালের সমালোচক পুরস্কার মনোনয়নপ্রাপ্তদের নাম। এর কিছুদিন পর প্রকাশ করা হবে ২০২৩ সালের সমালোচক ও সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়নও।
আরআর